ফ্যান চালানোর দ্বিধা নিয়ে দাঁড়িয়ে একা হেমন্ত। তুমি মনখারাপের কারণ ও ফলাফল।
মনে করা আর মনে পড়ার মধ্যে কত অদেখা অনশন।
লুকিয়ে থাকতেই ভালোলাগে আজকাল। বলতে না দেওয়াটাই যখন দস্তুর, শব্দের প্রয়োজন ফুরিয়েছে বুঝি। সোজাসুজি বলতে বিচার চাই।
প্রত্যাশার থেকে পালিয়ে গেলেই শান্তিনিকেতন, জানি। মানি একার পক্ষে সম্ভব নয় সকল সর্বনাশ সামাল দেওয়া। তবু চিৎকার করে বলতে ইচ্ছে করে— তুমি আমার হলে না কেন? তুমি তো আমার হতেই পারতে। পেরেক দিয়ে আটকে সাধের মালা পরাতাম!
No comments:
Post a Comment